• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫২
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

দেবহাটায় বাড়ি থেকে ১ সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি

দেবহাটা প্রতিনিধি / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দেবহাটা উপজেলার পল্লী এলাকা থেকে এক সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই নারীর নাম ছালমা খাতুন (৩২)। এ ঘটনায় দেবহাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন তার শ্বশুর আবুল হোসেন (৬৮)।

 

জিডি সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে আবুল হোসেনের পুত্র ইসরাঈল ইসলাম (৩৫)-এর সঙ্গে কালীগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের ফজর আলী গাজীর মেয়ে ছালমা খাতুনের প্রায় ১৪ বছর আগে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের আসাদুজ্জামান নামে ১১ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। সে চাঁদপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

 

সংসারের প্রয়োজনে আবুল হোসেন ও তার ছেলে ইসরাঈল ইসলাম ঢাকায় রিকশা চালানোর কাজ করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি সকালে আবুল হোসেনের স্ত্রী ধান ক্ষেতে পাতা তোলার কাজে যান এবং নাতি স্কুলে চলে গেলে ওই সুযোগে ছালমা খাতুন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

 

পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় ১৫ জানুয়ারি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার জিডি নম্বর ৭১৭।

 

নিখোঁজ ছালমা খাতুনের সন্ধান পেলে ০১৭০৫৭৪৮৭২৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com