• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর শ্রীলেখা সানা (৬০) তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (গভীর রাতে) শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা । বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটতম আত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

 

পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com