• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৫৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উপজেলা গণধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ নাসিম রাজু,খায়রুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয় উপস্থিত হয়ে এ যোগদান করেন।

 

এসময় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজার উপস্থিতিতে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

 

এসময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।

 

তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক ও গণমুখী মিল রয়েছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে সাতক্ষীরা-৩ সংসদীয় আসন এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com