• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়া- ফুলতলাকে উন্নত ও দুর্নীতিমুক্ত করতে সবার সমর্থন চাই- আলি আসগার লবি

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আমি আপনাদেরই একজন। ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য। খুলনা- ৫ আসনকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তর করতে হলে আপনাদের সম্মিলিত সমর্থন প্রয়োজন।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) খর্নিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পালপাড়া রাধা গোবিন্দ মন্দিরে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা খুলনা-৫ আসনের বিএনপি প্রার্থী আলি আসগার লবি একথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবো।

 

তিনি আরো বলেন,অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এইবারও ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে। তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর পরিকল্পনার কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি।

 

জনসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, আবুল হোসেন সরদার, শেখ শহিনুর রহমান, শফিকুল ইসলাম জোয়ার্দ্দার, শেখ আশরাফ হোসেন, শেখ রেজওয়ান হোসেন, শেখ আব্দুল মান্নান, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেক প্রমুখ।

 

এসময় আলি আসগার লবি’র সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

 

বিএনপির প্রার্থী আলি আসগার লবির এই সভায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও সমর্থন সৃষ্টি হয়েছে।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি প্রার্থী আলি আসগার লবি’র নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। ধারাবাহিক জনসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com