• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩২
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

আশাশুনির শ্রীউলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৪৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস (MABFO)-এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু।

 

ESDO-ICRDCV-III প্রকল্পের প্রজেক্ট অফিসার মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, UDMC সদস্য, সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপি সদস্য, কৃষক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তাগগণ বলেন, ESDO বাস্তবায়িত ICRDCV-III প্রকল্প শ্রীউলা ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

 

সভায় জানানো হয়, ২০২৬ সালে ICRDCV-III প্রকল্পের আওতায় শ্রীউলা ইউনিয়নে মোট ১৫টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুর্যোগ সহনশীল টয়লেট স্থাপন, পরিবারভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, বৃক্ষরোপণ, ক্যাশ ফর ওয়ার্ক (CFW), দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ (WASH) সুবিধা সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।

 

 

সভায় প্রকল্পের পক্ষে ICRDCV-III প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, ESDOসহ অন্যান্য প্রকল্প প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com