• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

শেষ মুহূর্তে ভোটে এসে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে নির্বাচনী প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন আশু।

 

গণসংযোগকালে মো. আশরাফুজ্জামান আশু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকায় শান্তিপূর্ণ রাজনীতি, সার্বিক উন্নয়ন ও সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, আমি এমপি হলে সদর–দেবহাটার গণসংযোগকালে মানুষই এমপি হবে। আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। অন্যান্য প্রার্থীরা আগে থেকেই মাঠে ছিলেন। আমি অসুস্থতার কারণে প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে নামতে পেরেছি। তবু শেষ মুহূর্তে ভোটে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ভোটারদের উচ্ছ্বাস এবং সমর্থনের ঢেউ দেখে আমি সত্যিই প্রেরণা পাচ্ছি।

 

এসময় নির্বাচনী গনসংযোগে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াতুল করিম পিটুল, জেলার স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুর রহমান ফিরোজ, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com