• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী, ২৫ ইং বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার (ওসি) তদন্ত নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোন্ধা কমান্ডার আব্দুল বারী মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, সখিপুর হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের প্রিন্সিপাল আবুল কালাম, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, কেবিএ সরকারী কলেজের শিক্ষক আবু তালেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, টাউনশ্রীপুর বিজিবির ক্যাম্প সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্প নায়েক সুবেদার আয়ুব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ, ইমরান বাশার, জুলাইযোদ্ধা আবিদ হাসান তানভীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সতর্ক থাকা, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার বন্ধে সজাগ থাকা ও গনভোট, পোস্টাল ভোট সম্পর্কে সবাইকে অবগত করা, নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com