• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আশাশুনিতে আঘাতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা।

 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের ক্যাশিয়ার মুস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক অংশগ্রহণ করেন।

 

জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

উল্লেখ্য প্রত্যক্ষদর্শী সূত্রে ও নিহত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মায়ের ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে কাকবসিয়া বাজারের উত্তর পাশে প্রতাপনগর-গোয়ালডাঙ্গা সড়কে পৌঁছালে লুঙ্গি পরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কিছু ব্যক্তি ইসমাইলকে আটক করেন।

 

এ সময় লাঠি উঁচু করে গাড়ি প্রতিরোধ করতে গেলে ঘাড় ফেরাতে যেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। তখন সাথে থাকা দুই জন সহযোগী তাকে ধরে উঠায়। এবং সঙ্গে সঙ্গে গ্রাম্য ডাক্তারের ওখানে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

পরবর্তীতে রাত সাড়ে ১১টা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আমিনুর রহমান ও সাইফুল ইসলাম নিহতের মাথায়, ঘাড়ে ও পিঠে কোন আঘাতের চিহ্ন পায়নি বলে তারা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com