• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

জিএম আমিনুল হক / ৪৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় জেয়ালা পূর্বপাড়া নমশুদ্র ও রাজবংশীয় সর্বজনীন অষ্টম প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণ করেন সাংবাদিক আরিফ বিল্লাহ।

 

 

১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিখিল সরকার ও প্রকাশ মণ্ডলসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনিশা ক্লিনিকের স্বত্বাধিকারী জোয়াদ্দার ফারুখ, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ওয়ার্ড সভাপতি হযরত পাড় ও ডা. আব্দুস সবুর।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ, সেলিম খান, শফিকুল ইসলাম শফি, রাজ্জাক পাড়, রহিম শেখ, সাংবাদিক পার্থ মণ্ডল, জি এম ফারুখ, সাইদুর রহমান, ইস্তাব মোড়ল, মহিলা সদস্য রেহেনা বেগম, সদস্য নজরুল ইসলামসহ আরও অনেকে।

 

শাড়ি বিতরণকালে সাংবাদিক আরিফ বিল্লাহ বলেন, আমাদের প্রতিটি পরিবারেই বৃদ্ধ-বৃদ্ধা ও গুরুজনরা রয়েছেন। অনেক সময় আমরা তাদের প্রতি অবহেলা করি বা প্রয়োজনীয় গুরুত্ব দেই না। অথচ তাদের অবদানের কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। তাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের বেড়ে ওঠা ও সাফল্য। তাই সবাইকে অনুরোধ করছি, বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মা ও গুরুজনদের অবহেলা না করে তাদের প্রতি সদয় হোন এবং যথাযথ যত্ন নিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com