• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৬
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৪৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লেবুখালী ও নারায়নবাড়ী খালের পুনঃ খনন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের কাছে খনন কাজের উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের সহযোগিতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাঘেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাল দু’টির প্রায় ২ কিঃমিঃ পুনঃ খনন করা হবে। ভ্যেকু মেশিনের সাহায্যে খনন কাজ পরিচালনা করা হবে। খনন কাজের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস ও বিএডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইবনে সিনা।

 

খাল দু’টির খনন কাজ শেষ হলে খালের গভীরতা/নাব্যতা ফিরে আসবে এবং কমপক্ষে নতুন করে ৫/৭ শত বিঘা জমির ফসল উৎপাদন সম্ভব হবে। সাথে সাথে এলাকার পয়ঃ নিস্কাশন সমস্যা দূর হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com