• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের

অনলাইন ডেস্ক / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। সেজন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

 

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘সাধারণ জনগণকে আমরা আহ্বান জানাই, ৮ তারিখ (রোববার) পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন। যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেয়া হয়েছে, ৮ তারিখে তারা জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করবে। তার আগে এ চিঠিতে তারা কী লিখেছে, সেটা আমাদের দেখাতে হবে। এটা না দেখিয়ে কোনো ধরনের ছলচাতুরী মার্কা চিঠি প্রেরণ করা যাবে না। এটা অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে।’

 

তিনি বলেন, ‘গতকাল থেকে আমরা শহিদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সামনে অবস্থান করছিলাম। ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা— পুরোটা সময় ধরেই কীভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এ দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগোচ্ছিলাম। সরকার থেকে আমোদের সঙ্গে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি।’

 

তিনি আরও বলেন, ‘পুলিশের কিছু সদস্য, তারা অতর্কিত হামলা করেছে। আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। যারা এ আক্রমণের সঙ্গে জড়িত রয়েছে, তাদের অতিদ্রুত বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাই। অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেমপ্লেট ছিল না, প্রত্যেকে মাস্ক পড়া ছিল। এ ধরনের হামলা তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি যমুনা পাহারা দিচ্ছে হাসিনার পুলিশ লীগ? সেটা আমরা জানতে চাই।’

 

কারা ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায়নি, তা আজ স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।

 

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘এখন আমরা এ প্রশাসনের কাছে জানতে চাই, আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম, জাতিসংঘের অধীনে যেন শহিদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয়। এ তদন্তটা নিশ্চিত করা হয়। তাহলে কারা শহিদ ওসমান হাদির তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায়নি, এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। আমরা মনে করছি উপদেষ্টা পরিষদের একটা অংশ শরিফ ওসমান হাদির খুনের সঙ্গে জড়িত।’

 

তিনি বলেন, ‘সামনে খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে ১২ তারিখ। এখানে বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বসহ বাংলাদেশের নিরাপত্তাজনিত বেশকিছু বিষয় জড়িত রয়েছে। সেজন্য অবশ্যই ১২ তারিখে নির্বাচন হতে হবে। যারা ১২ তারিখের নির্বাচন বানচাল করে দেয়ার জন্য আমাদের ওপর আক্রমণ করেছে তাদের এ নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘শহিদ ওসমান হাদি হত্যার যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনেই হতে হবে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বস্ত করেছিল যে, জাতিসংঘের অধীনেই এটার তদন্ত হবে। কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেধে দেয়নি। তারা আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই হাদি হত্যার বিচার করবে। কিন্তু তারা সেটা করতে পারেনি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com