• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদক, জুয়া ও ইভটিজিংয়ের আখড়ায় পরিণত কাশিমাড়ীর সফিউল্লার চায়ের দোকান, এলাকাবাসীর ক্ষোভ

রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান

নিজস্ব প্রতিনিধি / ২১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গার্লস হাইস্কুলে রঙধনু কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মাসিক ভাতা প্রদান করা হয়েছে।

 

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নেদারল্যান্ডে অবস্থানরত রঙধনু কর্পোরেশন লিমিটেডের সিইও শামীম হোসেন ভিডিও কলে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

 

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করা এবং মাদকমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ তৈরি করা হয়েছে। রঙধনু কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহে ১৬ ঘণ্টা কাজের সুযোগ পাবে, যাতে তারা নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই ম্যানেজ করতে পারে এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারে।

 

 

তিনি আরও বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যেন জ্ঞানের আলোয় দেশকে বিশ্বদরবারে তুলে ধরতে পারে। একই সঙ্গে তিনি স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের আশ্বাস দেন, যেখানে শিক্ষার্থীরা অর্ধেক দামে খাদ্য কিনতে পারবে। পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানোর আগ্রহও ব্যক্ত করেন তিনি।শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ধানদিয়া ইউনিয়নের বাজার এলাকায় রংধনু কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে একটি শপিং কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। এই শপিং কমপ্লেক্স থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় কমবে এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

 

 

রঙধনু কর্পোরেশনের ম্যানেজার তাহেরা ইয়াসমিন রেখার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা রওশনআরা খাতুন, সহকারী শিক্ষিকা আজিদা পারভীন, সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান, বপন কুমার দাস, সুব্রত কুমার কর্মকার, মোহাম্মদ আবু সেলিম, আজিজুল, অমিও কুমার দাস, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ, এস কে মমিনুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com