• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২

আশাশুনি প্রতিনিধি / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত ৩০লিটার চিটাগুর মিশ্রিত পানি ও মদ তৈরিতে করার পাতিল, ড্রাম সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এএস আই আরিফ, এএসআই ইব্রাহিম, এসআই ফয়সাল আহমেদ।

 

অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়াস্থ গ্রামে মৃত আইজ উদ্দিন খাঁ এর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) ও তার ভাবি তৈয়েবুর খাঁ এর স্ত্রী মোসাঃ রিমা সুলতানা (২৪) এর বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেফতার করা হয়।

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়েবুর খাঁ (৩০) ও বিল্লাল হোসেন খাঁ এর স্ত্রী মোসাঃ তছিরন বেগম (৪৫) কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন চলছিল বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com