• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭
সর্বশেষ :
সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প

আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আ*গু*ন, আনুষ্ঠানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষ*য়ক্ষতি

আশাশুনি প্রতিনিধি / ৪৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি ব্রীজের দক্ষিণ পাশে বাস স্ট্যান্ডে মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের মুকুল স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে পাশের বকুল মোড়ল, রাজু আহমেদ ও রজব আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেট স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থানে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে মুকুল স্টোর সম্পূর্ণ ভাবে এবং পাশের ৩টি দোকান বেশীর ভাগ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে মুকুল স্টোরের সাড়ে ৩ লক্ষ টাকা, বকুল মোড়লের ১ লক্ষ টাকা, রাজু আহমদের ১ লক্ষ ২০ হাজার টাকা ও রজব আলীর ৫০ হাজার টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

 

আশাশুনি ফায়ার স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, তারা ১২ জনের টিম আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com