• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

ভালুকা চাঁদপুরে প্রতিপক্ষের সীমানার কাটাতারের ঘেরা ও গাছ কেটে পাকা স্থাপনা তৈরির চেষ্টা

নিজস্ব প্রতিনিধি / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামে প্রতিপক্ষের সীমানার ঘেরা বেড়া ও গাছ কেটে পাকা স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে মহিদুল ইসলামের বিরুদ্ধে।

 

জানা গেছে, ভালুকা চাঁদপুর গ্রামের আশরাফ আলী সরদারের পুত্র মহিদুল ইসলাম তার চাচাতো ভাই মৃত রুস্তম আলী সরদারের পুত্র প্রতিপক্ষ রবিউল ইসলামের সীমানার ঘেরাবেড়া ও ১০টি জিবলী গাছ কেটে পাকা স্থাপনা তৈরি করছেন বলে অভিযোগ তুলেছেন।

 

এঘটনায় ১৮ ফেব্রুয়ারী কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী রবিউল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম জানান- আমাদের কাউকে কিছু না জানিয়ে আমার চাচাতো দেবর মহিদুল ইসলাম সম্পুর্ন বেআইনি ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সীমানার কাটা তারের ঘেরাবেড়া ও ১০ টি গাছ কেটে পাকা স্থাপনা তৈরি করছেন। আমার স্বামী জাহাজে চাকরি করে। তিনি বাড়িতে না থাকায় লোকজন দিয়ে জোরপূর্বক আমাদের জমির সীমানা তছনছ করে দিয়েছে।

 

এসময় স্থানীয়রা জানান – শুধু কাঁটাতারের ঘেরাবেড়া ও গাছ কেটে খ্যান্ত হয়নি। তার জমির সামনের রাস্তাও দখল করে পাকা স্থাপনা তৈরি করছে। বিষয়টি জানতে চাইলে মহিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান- আমি চিকিৎসার জন্য ঢাকায় আছি। আমার লোকজন ভুল করে কেটেছে। তাছাড়া বড় গাছ গুলো আমার লাগানো ছিল। আর রাস্তা দখলের বিষয় বলেন- আমি ইটের সোলিং থেকে সাড়ে তিন ফুট বাদ দিয়ে পিলার দিচ্ছি, আশেপাশের লোকজন তো আরও বেশি দখল করে রাখছে। তিনি সম্প্রতি জামায়াতের রাজনীতির সাথে যোগ দিয়েছেন বলে জানালেও এখনো বড় পদ পদবি পাননি বলে জানিয়েছেন।

 

এঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম মুঠোফোনে জানান- আমি বাড়িতে না থাকায় ফোনে মেম্বার চেয়ারম্যানকে জানিয়েছি। মিমাংসা না হলে পরে নামলা করবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com