• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জিএম আমিনুল হক / ৪০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুরে হৃদয়বিদারক এক ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ভালুকা চাঁদপুরের সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) গভীরভাবে ভেঙে পড়েন।

 

স্বজনরা জানান, ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে আব্দুল করিম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন। অল্প সময়ের ব্যবধানে আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

 

স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, পবিত্র রমজান মাসে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

 

বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে দাফন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com