• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪ শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিচ্ছন্নতা অভিযান শুরু কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষক কার্ড’ চালু করতে আন্তঃমন্ত্রণালয় সভা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখ*লচেষ্টার অভি*যোগ ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি

জিএম আমিনুল হক / ১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-এ কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পার্কিং এলাকার ভেতরে অস্থায়ী ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ভবনের নিচে সীমিত পরিসরে এ নামাজের স্থানের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ।

 

সংগঠন সূত্রে জানা গেছে, স্থলবন্দর এলাকায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকের জন্য নিকটবর্তী কোনো মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে ভোগান্তি পোহাতে হচ্ছিল। দূরে মসজিদে যেতে সময় লাগার কারণে অনেকেই নিয়মিত নামাজ আদায় করতে পারতেন না।

 

শ্রমিকরা জানান, পার্কিং এলাকার মধ্যেই ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু হওয়ায় এখন তারা সহজেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

তবে অস্থায়ী ব্যবস্থায় সন্তুষ্ট নন শ্রমিকরা। তারা দ্রুত একটি স্থায়ী মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন সরদার, সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আ. রাজ্জাক ও জাহিদুল ইসলামসহ শ্রমিক নেতারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com