• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮
সর্বশেষ :
সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও দেবহাটায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ, ইউএনওর নিকট লিখিত আবেদন

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিচ্ছন্নতা অভিযান শুরু

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিলেন তিনবারের জামায়াত মনোনীত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনি শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে হাতে ঝাড়ু নিয়ে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

 

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা সফলতা ও সুস্থতার বার্তা বহন করে। তিনি সবার বাড়ি, অফিস-আঙিনা, রাস্তা-ঘাট ও হাট-বাজার নিয়মিত পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

 

শাপলাপাতা মাছসহ ২২ জেলে আ*টক, দুই ট্রলার জব্দ

অভিযান শুরুর আগে ও পরে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের সার্বিক সেবার মান ও রোগীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

পরে সংসদ সদস্য শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com