সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ মোছের খালি খাল এলাকা থেকে বিষের বোতলসহ ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। আটক ব্যাক্তি হলেন মঠবাড়ি গ্রামের ইমান আলী গাজীর পুত্র আনারুল গাজী।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার সময় হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলীর নেতৃত্বে বন বিভাগের নিয়মিত টহল চলাকালীন সময়ে মোছের খালী খাল এলাকা থেকে বিষয়ের বোতল সহ তাকে আটক করা হয়। এ সময় নৌকার সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলী জানান, আমাদের নিয়মিত টহল চলাকালানীন সময় মোছের খালী খাল এলাকায় থেকে বিষয়ে বোতল সহ ১ ব্যাক্তিকে আটক করেছি।
এসময় ১ টি নৌকা, ভেশালি জাল, একটি খাল পাটা জাল, এবং কট ১০ ইসি দুইটি বিষের বোতল জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে বন আইনে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
https://www.kaabait.com