• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৫
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

শ্যামনগরে অব্যাহত হু*ম*কি প্রতিবাদে সনাতন সম্প্রদায়ের নারীদের মানববন্ধন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীরা অব্যাহত হুমকির মুখে মানববন্ধন করে জীবনসহ সহায় সম্পত্তির রক্ষার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে।

 

শনিবার বেলা ১১টা থেকে উপজেলার চন্ডিপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হালদারের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে প্রায় তিন শতাধিক নারী দুই ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে অংশ নেয়।

 

শ্যামনগরের সনাতনী সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চন্ডিপুর গ্রামের হেনা রানী মন্ডল, সুশীলা রানী মন্ডল, সুমিত্রা রানী মন্ডল, সুধা রানী মন্ডল, পারুল মন্ডল প্রমুখ।

 

মানববন্ধনে অংশ নিয়ে এসব নারীরা জানান গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দু’দিন আগে থেকে তিন চারজন নেতা্ তাদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। পৌর পুঁজা উদযাপন কমিটির উপদেষ্টা পরিতোষ মন্ডলসহ অপর কয়েকজন নেতৃত্বাস্থানীয় ব্যক্তির মাধ্যমে ঐসব নেতারা কেন্দ্রে না যাওয়ার পাশাপাশি তাদেরকে ধানের শীষে ভোট দিতে নিষেধ করে।

 

এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উক্ত নেতারা নিজস্ব অনুসারী দিয়ে তাদেরকে নানাভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানিয়ে তারা থানায় সাধারণ ডায়েরী করার পর উক্ত নেতারা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। এমতাবস্থায় ঐসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিচারাধীন পরিতোষ মন্ডলের বসতভিটা দখলে নেয়ার পায়তারা শুরু করেছে। যার অংশ হিসেবে তাদের নির্দেশে ফজলুল হক, লিয়াকত আলী এবং শোকরসহ ১২/১৪ জন উঠতি বয়সী তরুন প্রতিনিয়ত উক্ত এলাকায় যেয়ে হুমকি-ধমকিসহ ভভীীত প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করেছে। জীবনহানীসহ জমিজায়গা দখলের হুমকি পাচ্ছেন বলেও মানববন্ধনে এসব নারীরা অভিযোগ করেন।

 

এমতাবস্তায় মানববন্ধনে অংশগ্রহনকারী নারীরা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করাসহ পরবর্তীতে তাদের লেলিয়ে দেয়া অনুসারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পুর্ব পুরুষের জম্মস্থান বাংলাদেশে তাদের বসবাস নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান।

 

এসব বিষয়ে অন্যদের সাথে কথা বলা না গেলেও লিয়াকত আলী বলেন কোন নেতার হয়ে তারা কাজ করছেন না। উক্ত নেতারা তাদের নিকটাত্বীয় তাই যোগাযোগ রয়েছে। তবে পরিতোষ মন্ডলের সাথে জমি-জমা নিয়ে তাদের পুর্ব বিরোধ রয়েছে বলে তিনি স্বীকার করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com