• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে অবস্থিত আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে মানিকগঞ্জ টিটিসির শিক্ষক মো: মফিজুল ইসলামের উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইফতার মাহফিলে এতিম ও অসহায় শিশুদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সমাজসেবীরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিরা শিশুদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত অতিথিরা সমাজের বিত্তবানদের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন নিবাস বৃদ্ধাশ্রমের প্রধান ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) ফকরুল আলম টিটো। তিনি বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

উপহার বিতরণের পরে তোলা ছবি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু, শিক্ষক আনারুল ইসলাম, শিক্ষক আব্দুল মজিদ, প্রভাষক আতাউর রহমান আতা, মো: মিলন, শিক্ষক মো: মোজাফফর হোসেন, ডা: নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

 

ইফতারের আগে এতিম, বয়স্কদের হাতে পাঞ্জাবী ও বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এতিম ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com