• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসের লক্ষ্যে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট কর্মকর্তা ও সদস্যরা, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

 

অভিযানের অংশ হিসেবে ফগ মেশিনের মাধ্যমে বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড়ে স্প্রে করা হয় এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com