• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ

জিএম আমিনুল হক / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পিওর ক্রপস লিমিটেড (পিসিএল) কোম্পানির উদ্যোগে ১৫মার্চ রবিবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে কোম্পানির অফিসে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল এবং সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার কুরআনের পাখিদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

 

জানা গেছে, পিওর ক্রপস লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং জেলা জিয়া পরিষদের সহ সভাপতি আবু জাফর মোহাম্মাদ সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।

 

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূরমোহাম্মদ পাড়,জেলা বিএনপির সদস্য এড. নুরুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য মাও.মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, মোস্তাক আহম্মেদ।

 

এসময় মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাও. মোজাম্মেল হক।

 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুমাইয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি আল. আব্দুল ওহাব। অনুষ্ঠানে সুমাইয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের মধ্যে গতবারের ন্যায় এবারও নতুন পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com