• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে রমজান সোমবার (১৬ মার্চ) বিকাল পাঁচটায় শ্যামনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম আযম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামসুজ্জাহান কণক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ।

 

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতা পেশার মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালেক।

 

ইফতার মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com