• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত

নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল

সাতক্ষীরা প্রতিনিধি / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা শহর ছাত্রদল। ঈদ আনন্দ ভাগ করে নিতে শহরের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ৫টি পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। প্রতিটি উপহার প্যাকেজে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, আদা, গুঁড়া ঝাল, হলুদ, গরম মসলা, জিরা ও মরিচ। এছাড়াও ঈদ উৎসবের আমেজ দিতে যুক্ত করা হয়েছে সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, চিনি, বাদাম, কিসমিস, গুঁড়া দুধ, সাবান এবং আস্ত মুরগি।

 

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমাদুল হক ছোট বাবু, সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিঃ সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং কুশখালি ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর মানেই ত্যাগের মহিমা ও সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য ঈদ উদযাপন অনেকটা কঠিন হয়ে পড়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি অন্তত পাঁচটি পরিবারের মুখে হাসি ফোটাতে। ছাত্রদল কেবল রাজপথের আন্দোলনে নয়, মানবিক সংকটেও সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। আগামীতেও আমাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com