• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্যামনগরের প্রয়াত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার পরিবারে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ড. মো. মনিরুজ্জামান এ উপহার তুলে দেন। উপহার গ্রহণ করেন নিহত অলিউল্লাহ মোল্যার স্ত্রী ছালিমা খাতুনসহ তার পুত্র ও কন্যারা।

 

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৬ সালের ১৭ জুলাই ঢাকাগামী একটি বাস থেকে নামিয়ে নিয়ে কিছু বিপথগামী পুলিশ সদস্য তার বাড়ির নিকটে নিয়ে মাথায় গুলি করে অলিউল্লাহ মোল্যাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
অলিউল্লাহ মোল্যা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি যশোর থেকে প্রকাশিত ‘অনিবার্ণ’ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করতেন।

 

এসময় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, শ্রমিকদল নেতা আসমত আলী, কৃষকদলের উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান, যুবদল নেতা নাজমুল হোসেন ও জুয়েল হোসেনসহ অন্যান্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com