• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো আর আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে নানা পরিকল্পনা করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিশেষ করে ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন গ্রাম-গঞ্জে বেড়ে যায় আত্মীয়তা ও ভ্রমণের প্রবণতা।

 

তবে এবারের ঈদযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেলের জ্বালানি সংকট। গ্রামাঞ্চলে যাতায়াতের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হিসেবে মোটরসাইকেল ব্যবহৃত হলেও পেট্রোল ও অকটেনের অভাবে তা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ পেট্রোল পাম্পেই জ্বালানি পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি পাম্পে জ্বালানি মিললেও সেখানে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে সময় নষ্টের পাশাপাশি ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। অনেকেই অভিযোগ করছেন, একদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট না থাকার কথা বলা হলেও বাস্তবে পাম্পগুলোতে তীব্র সংকট বিরাজ করছে।
জ্বালানি সংকটের কারণে জরুরি প্রয়োজনে যাতায়াত করতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে অনেকে বিকল্প হিসেবে পাবলিক পরিবহনের দিকে ঝুঁকছেন। তবে চাহিদার তুলনায় এসব পরিবহন অপ্রতুল। অনেক ক্ষেত্রে অদক্ষ চালক ও অবৈধ যানবাহনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের, যা বাড়াচ্ছে ঝুঁকি।

 

বিশেষ করে নিয়মিত মোটরসাইকেল ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ঈদকে ঘিরে নেওয়া তাদের পরিকল্পনাগুলো ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

 

সব মিলিয়ে, জ্বালানি সংকটের কারণে এবারের ঈদের আনন্দে ভাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com