• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিএনপির জেলা সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির, খেলাফত মজলিসের জেলা আমীর মুহাদ্দিস মোস্তফা কামাল এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সাম্য, সম্প্রীতি, ন্যায়পরায়ণতা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, পবিত্র আল কুরআনের শিক্ষা অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

 

তিনি আরও বলেন, ধনী-গরিবের মধ্যে বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে সমাজ পরিচালনাই কুরআনের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় পর্যায়ে অন্যায় ও দুর্নীতি দূর করতে পারলেই সমাজে প্রকৃত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে। এমপি গাজী নজরুল ইসলাম বলেন, রমজান ও কুরআনের শিক্ষা ধারণ করে সমাজ পরিচালনায় সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সকলের অংশগ্রহণে একটি সুন্দর ও সমৃদ্ধ শ্যামনগর গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের বরাদ্দকৃত বাজেট জনগণের কল্যাণে শতভাগ ব্যয় করা হবে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্যামনগরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com