• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা প্রকৌশলী দারুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফৈদাউসী,‌প্রাণীসপ্দ ভেটেরিনারি ডাঃ আবু সাঈদ আহম্মেদ,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাগ্ঙীর আলম, মুক্তি যোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, নূরুন নবী খোকা, শিক্ষক আইয়ুব হুসাইন, সাংবাদিক শেখ মাহতাব হোসেন,এম এ এরশাদ, এম রুহুল আমিন,শেখ জাহিদুর রহমান বিপ্লব,দিপ্তমান বাপ্পী, সুব্রত পোদ্দার, ছাত্র পাপ্পী শেখ, পূজা অধিকারী, শ্রূয়শী মালি রিয়া,সহ শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

 

বক্তব্য বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক এক পরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনকে রক্তক্ষয়ী দমনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া।

 

ঐ এক রাতেই শুধুমাত্র ঢাকা শহরে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার ভাষ্যমতে, কেবল ২৫শে মার্চ রাতেই বাংলাদেশে প্রায় ১ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। পুরো ৯ মাসের মুক্তিযুদ্ধে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩০ লক্ষে।

 

দীর্ঘদিন পর হলেও, ২০১৭ সালের ১১ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে ২৫শে মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর থেকেই রাষ্ট্রীয়ভাবে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হচ্ছে।।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com