• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীমহল।

 

সভায় ২৫ মার্চকে কালোরাত আখ্যা দিয়ে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এই কালো রাতে যে গনহত্যা চালিয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধ। সেই শোককে শক্তিতে পরিনত করে আমাদের দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com