• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৭
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আশাশুনি প্রতিনিধি / ১০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বারানাসীপুর মৌজায় দীর্ঘ ৩৫ বছর ধরে ভোগদখলীয় ও রেকর্ডীয় জমিতে জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, চেচুয়া গ্রামের শহীদ সরদার ওরফে সুজাউদ্দীন সরদার জানান, বারানাসীপুর মৌজার এসএ ও বিআরএস রেকর্ডভুক্ত একাধিক দাগে মোট ১ একর ৪৭ শতক জমির মধ্যে ৪১ শতক জমি লাল চাঁদ গাজীর কাছ থেকে ক্রয় করেন আজিজ সানা। পরবর্তীতে ১৯৯১ সালে আজিজ সানা উক্ত জমি জামাল উদ্দীন সরদারের কাছে বিক্রয় করেন।

 

এরপর থেকে জামাল উদ্দীন এবং তার মৃত্যুর পর তার ওয়ারিশগণ নিয়মিত খাজনা প্রদানসহ জমির ভোগদখল করে আসছেন।

 

এদিকে, লাল চাঁদ গাজীর ছেলে শমছের গাজী দাবি করেন, তার পিতা উক্ত জমি বিক্রি করেননি। এ দাবির প্রেক্ষিতে তিনি ল্যান্ড সার্ভে আদালতে এলএসটি ১১৯১/২০২০ নম্বর মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত আংশিক রায় প্রদান করলে বাদীপক্ষ আপিল করেন। আপিল ট্রাইব্যুনাল উক্ত রায় ও ডিগ্রির কার্যকারিতা স্থগিত করেছেন বলে জানা গেছে।

 

অভিযোগে আরও বলা হয়, গত আমন মৌসুমে শহীদ সরদার জমিতে চাষাবাদ করে ফসল ঘরে তোলেন। পরে গত ৭ ডিসেম্বর জমিতে ইরি চাষের প্রস্তুতিকালে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হন। এ ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন।

 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ এপ্রিল) সকালে শহীদ সরদারের বাড়ির পুরুষ সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে প্রতিপক্ষ জমিতে প্রবেশ করে মাটি কেটে ভরাট করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শহীদ সরদারের বৃদ্ধা মা বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে শহীদ সরদার বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অন্যদিকে, অভিযুক্ত শমছের গাজী জানান, “আদালতে আমাদের পক্ষে আংশিক রায় হয়েছে এবং বিষয়টি আপিলে রয়েছে। আমরা জমিতে মাটি ভরাট করে সেখানে পাহারার জন্য একটি ঘর নির্মাণ করতে চাই।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com