• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬
সর্বশেষ :

ঢাকার পল্লবী থেকে কু*খ্যা*ত স*ন্ত্রা*সী বাহার আলী গ্রেফতার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বহুল আলোচিত কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত বাহার আলী তরফদার (৪৮) কে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত জব্বার আলী তরফদারের পুত্র।
সোমবার (৭ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানার আলুব্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাজিবের নির্দেশনায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ও এসআই সরোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে চেয়ারম্যান হত্যা, ছিনতাই, ডাকাতি ও রাহাজানিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ‘র‍্যাব-৪’ এর মামলাসহ বিভিন্ন মামলায় তিনি পলাতক ছিলেন।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বাহার আলীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com