• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৩
সর্বশেষ :
ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া

সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন হলদেবুনিয়া অভয়ারণ্য গত ১৩ তারিখ সকাল আনুঃ ৭ ঘটিকার সময় বন বিভাগের সদস্যরা নিয়মিত টহল দানের উদ্দেশ্যে বের হয়। সকাল আনুঃ ৮ ঘটিকার সময় গভীর সুন্দরবনের ছায়া নদীর টেক (কিনারা) এলাকায় টহল কালে ২ জন লোক হলদেবুনিয়া টহল ফাইবার বোট দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকে। তখন টহলরত ফাইবার বোটটি তাদের দেখে নিকটে যায় এবং তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী আরও ২ জন মৌয়ালকে উদ্ধার করা হয়।

 

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বুড়িগোয়ালিনী স্টেশন হতে পাশ নিয়ে মধু আহরণ করছিলেন। দাড়গাং এর মুখে (রায়মঙ্গল) হতে কাচিকাটার উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ কাল বৈশাখীর ঝড়ের কবলে পড়লে রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে নিয়ে যায়উদ্ধারকৃত মৌয়ালদের ভাষ্য অনুয়ায়ী সকালে নদী শান্ত হলে তারা বাংলাদেশের সীমানায় প্রত্যাবর্তনের চেষ্টা করলে ১ জন ব্যাক্তিসহ নৌযানটি ভারতীয় বন বিভাগের নিকট আটক হয় এবং অবশিষ্ট ০৪ (চার) জন ব্যাক্তি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

ভারতীয় বন বিভাগ কর্তৃক আটককৃত ব্যাক্তির নাম মোঃ শওকাত আলী গাজী পিতাঃ অবের আলী গাজী মাতাঃ মোছা আমিনা বিবি সাং-ছোটকুপট, কুপট, নওয়াবেঁকী-৯৪৫২, শ্যামনগর, সাতক্ষীরা।

 

পরবর্তীতে অবশিষ্ট ৪ জন ব্যাক্তি বনের অভ্যন্তরে পায়ে হেঁটে ২ দিন পর পুনরায় একত্রিত হয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করে। কিন্তু ভারতীয় বন বিভাগের টহল কার্যক্রমের কারণে তারা ব্যর্থ হয়। অবশেষে একটি অস্থায়ী ভেলা তৈরি করে রাত্রিকালীন সময়ে গাড়াল নদী অতিক্রম করে ছায়া নদীর টেক (কিনারায়) এলাকায় পৌঁছায়। তারা ৩ দিন যাবৎ খাওয়া দাওয়া করতে না পারায় সকলে দূর্বল হয়ে পড়েছিল।

 

হলদেবুনিয়া টহল ফাইবার বোটে তাদেরকে উঠিয়ে প্রথমিক সেবা প্রদান করে এবং হলদেবুনিয়া অফিসে এনে খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

 

পরবর্তীতে তাদের নিয়ে সুন্দরবনের নোটাবেকী অফিস হয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে আনুঃ রাত ১০ ঘটিকায় নিয়ে আসে এবং তাদের পরিবার-পরিজনের নিকট সংবাদ দেওয়া হয়। বর্তমানে তারা সকলেই শারীরিক ভাবে সুস্থ্য ও ভালো আছে। পরবর্তীতে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তাদের পরিবার-পরিজনের নিকট সুস্থবস্থায় হস্তান্তর করা হয়।

 

উদ্ধারকৃত ব্যাক্তিদেরা হলেন, রাসিদুল ইসলাম (৩৬), পিতাঃ ফেরদাউস মোল্যা, সাং-পশ্চিম বিড়ালক্ষী, মোঃ শুকুর আলী সরদার (৩৭), পিতাঃ মোঃ সাবুদ আলী সরদার, সাং-বুড়িগোয়ালিনী মোঃ আব্দুল লতিফ মোল্যা (৬৪), পিতাঃ আদম, মোঃ তৈবুর রহমান (২৩), পিতাঃ মোঃ লিয়াকাত আলী মোল্যা সাং-পশ্চিম বিড়ালক্ষী শ্যামনগর সাতক্ষীরা।

 

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের এস ও ফজলুল হক বলেন এ ধরনের মানবিক পরিস্থিতিতে বাংলাদেশ বন বিভাগের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com