• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯
সর্বশেষ :
নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ

দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউ (VWB) প্রকল্পের আওতায় ৫৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টায় ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন। তিনি বলেন, সরকারের এই ধরনের সহায়তা কর্মসূচি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ—মোঃ আজগর আলী, মোঃ নুরুজ্জামান সরদার, মোঃ আসমাতুল্লাহ গাজী, মোঃ শওকত হোসেন, মোঃ মাহমুদ হোসেন, মোঃ জাকির হোসেন ও মোঃ মনিরুল ইসলাম।

 

এছাড়া সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ ফরিদা পারভীন, মোছাঃ খাদিজা পারভীন কনা এবং মোছাঃ রাহিলা পারভীন লিলি।

 

অনুষ্ঠানে দফাদার মোঃ আজিজুল ইসলামসহ গ্রাম পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এ চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com