• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৬
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ

ডেস্ক / ৯৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নেদারল্যান্ডসের রাজধানী এমস্টারডামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডস-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল ২০২৬, রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

 

এমস্টারডাম ছাড়াও রোটারডাম, দ্য হেগ, গ্রোনিঙ্গেন, আলমেরে, জানদাম ও আর্নহেমসহ বিভিন্ন শহর থেকে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু অনুষ্ঠানে যোগ দেন। এতে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে শিশুদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং নারীদের অংশগ্রহণে কুশন পাস খেলার আয়োজন করা হয়। মিউজিক্যাল চেয়ারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নাজিহা, ওয়াজিহা ও আরাফ হোসেন। কুশন পাস খেলায় বিজয়ী হন নার্গিস সিদ্দিকী, তারিন ও কেয়া।
এরপর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবু নাজিবুল হক। শিশু শিল্পী নাজিয়া তাবাসসুমের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কবিতা আবৃত্তি করেন তানবিরা হোসেন ও জেসমিন ডলি।

 

বৃদ্ধাশ্রমভিত্তিক একটি গানে অভিনয় পরিবেশন করেন কামাল হোসেন, যা দর্শকদের আবেগাপ্লুত করে। এছাড়া সংগীত পরিবেশনায় অংশ নেন স্বর্ণালী চৌধুরী এবং ফ্রান্সের প্যারিস থেকে আগত শিল্পী ইমতিয়াজ রনি।

 

নেদারল্যান্ডসের জনপ্রিয় ব্যান্ড দল “Six Strings”-এর পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তানজিনা বিনতে কাইয়ুম ও বাপ্পি চৌধুরী। অনুষ্ঠান সফল করতে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব নোমানসহ সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সবশেষে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com