• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে গুরুতর হামলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

 

ঘটনাটি সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল গাজী রাতে নিজ বাড়িতে খাবার খেয়ে দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় তার ওপর ধারালো বটি দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর জখম হন।

 

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

 

 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে সেখানে আটকে রাখে এবং খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

 

স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। ইসমাইল গাজীর একাধিক বিয়ে রয়েছে। তার প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা বসবাস করেন। সম্প্রতি প্রথম স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, অভিযুক্ত নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com