• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
সাতক্ষীরার বাইপাস সড়কে নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে দুই গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা পিতার দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে মেয়ের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিল প্রতারক শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বাল্কহেডসহ আটক ১, জরিমানা ৫০ হাজার দেবহাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

মনিরামপুরের রাজগঞ্জে ধান বহনের সময় কৃষি শ্রমিকের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, হিট স্ট্রোকের আশ*ঙ্কা

অনলাইন ডেস্ক / ১৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ধান বহনের সময় মান্নান শেখ (৫০) নামের এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে হানুয়ার–কোমলপুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মান্নান শেখ চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সেদিনও তিনি ধান বহনের কাজে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের মহালদার পাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির পাকা ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিক ভাড়া করে আনেন। ভোর থেকে তারা মাঠে কাজ শুরু করেন এবং তীব্র গরম উপেক্ষা করে একটানা শ্রম দিয়ে যাচ্ছিলেন।

সকাল আনুমানিক ১০টার দিকে জমির মালিক শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতির পরামর্শ দেন। তবে শ্রমিকরা আরেক দফা কাজ শেষ করে পরে বিশ্রাম নেবেন বলে আবার কাজে নেমে পড়েন।

এক পর্যায়ে ধান বহনের সময় একটি আটি পথের মাঝখানে থাকা সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য হারিয়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মান্নান শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত এগিয়ে এলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহকর্মীদের ধারণা, প্রচণ্ড তাপদাহ ও দীর্ঘ সময় রোদে কাজ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের মতে, এটি হিট স্ট্রোকজনিত মৃত্যু হতে পারে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ গ্রামে নিয়ে যান। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তীব্র গরমে শ্রমিকদের কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com