• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

খুলনার কৈয়া বাজারে আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কৈয়া বাজার চত্বরে BRAC Seed and Agro Enterprise-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপসহকারী দীপঙ্কর কুমার এবং বটিয়াঘাটা উপজেলার রিটেইলার মোঃ আসাদুজ্জামান।

 

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে অংশ নেন ব্র্যাক সিডের আরএসএম মুস্তাফিজুর রহমান, সেলস অফিসার মোঃ জাহিদ হোসেন এবং জুনিয়র সেক্টর স্পেশালিস্ট সাদিকুর রহমান।
অনুষ্ঠানে মোট ৬৫ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে বৈজ্ঞানিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল—মৌসুম অনুযায়ী সঠিক বীজ নির্বাচন, ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন, আদর্শ বীজতলা তৈরি এবং ২১-২৫ দিনের চারা রোপণ। এছাড়া লাইন ও লগো পদ্ধতিতে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ, ইউরিয়ার পাশাপাশি টিএসপি, পটাশ ও জৈব সারের সুষম ব্যবহার এবং এডব্লিউডি (AWD) পদ্ধতিতে পানি সাশ্রয়ের বিষয় তুলে ধরা হয়।

 

রোগবালাই দমনে কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, “শুধু উন্নত বীজ নয়, আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ই হেক্টরপ্রতি ফলন বাড়াতে পারে। এ ধরনের প্রশিক্ষণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

উল্লেখ্য, অনুষ্ঠানে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ব্র্যাক সিডের হাইব্রিড ধান ‘ব্র্যাক-১০’ বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com