• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম

তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এবং টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাদির উপস্থাপনা করেন। এতে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-পরিচালক সাগর সৈকত মন্ডল, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মিহির লাল সরদার, পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইয়ুম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ইমদাদুল হক, ইমরুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com