• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে কলেজছাত্রের রহ*স্য*জনক মৃ*ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মে, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বংশীপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত সৈকত মুখার্জি (১৮) ওই গ্রামের আদিত্যা মুখার্জির ছেলে। তিনি শ্যামনগর উপজেলার মহসিন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

 

স্থানীয় সূত্র ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈকত মুখার্জি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

 

ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com