• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৫
সর্বশেষ :

ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় অ_সামাজিক কার্যকলাপে অ*তিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি / ৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ মে, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপাড়ার শহিদুল ইসলামের বাড়িতে নিয়মিতভাবে ভাসমান যৌনকর্মীদের নিয়ে দেহব্যবসা পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, শহিদুল ইসলাম ও তার স্ত্রী পারুল বেগম বিভিন্ন স্থান থেকে নারী এনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে আসছেন।

 

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। কেউ কেউ অভিযোগ করেন, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, নির্দিষ্ট ডাকে তিনি মাঝে মাঝে সেখানে যান এবং কাজ শেষে ফিরে আসেন। তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে বাধ্য হয়েই এ কাজে যুক্ত হয়েছেন।

 

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—এ ধরনের কার্যকলাপের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিভাবকরাও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

 

এ বিষয়ে গোপাল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, “বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেও আমরা সফল হচ্ছি না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

 

সচেতন মহল অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com