• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১১
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ডুমুরিয়ায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মে, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার।

 

ডুমুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা।

 

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, এপিপিও আলী হাসান, কৃষক প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস, শেখ আব্দুল গফফার, জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, ধান ক্রয়ে কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের হস্তক্ষেপ সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরাই যাতে সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, ধান ভালোভাবে শুকিয়ে এবং পরিষ্কার করে গুদামে আনতে হবে। ধানের আর্দ্রতা সর্বোচ্চ ১৪ শতাংশের মধ্যে থাকতে হবে, যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয়।

 

সরকারি নিয়ম অনুযায়ী ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে লটারিতে নির্বাচিত নিবন্ধিত কৃষকরাই গুদামে ধান বিক্রি করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা অনুযায়ী একজন কৃষক সাধারণত ১ টন বা নির্দিষ্ট পরিমাণ ধান সরবরাহ করতে পারবেন। এতে বেশি সংখ্যক প্রান্তিক কৃষক সরকারি মূল্যের সুবিধা পাবেন।
ইউএনও আরও জানান, ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে প্রদান করা হবে, ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় থাকবে। কোনো ধরনের হয়রানি বা অনিয়মের অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদাম প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আমিনুর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com