• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

পাটকেলঘাটায় আধুনিক উৎপাদন কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

মো: আল মামুন / ১১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

ব্র্যাক সিড অ্যান্ড এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা প্রাইমারি স্কুল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা পিযূষ কান্তি পাল।

 

অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, হাইব্রিড ধানের পরিচর্যা, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

এ সময় অর্ধশতাধিক কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড বীজধান বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com