• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা প্রতিনিধি / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মে, ২০২৬

খুলনার পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক প্রতিনিধি।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সম্মানজনক পেশার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অযথা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অংশগ্রহণকারীরা ব্যানার ও দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।না প্রতিনিধিখুলনার পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক প্রতিনিধি।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সম্মানজনক পেশার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অযথা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অংশগ্রহণকারীরা ব্যানার ও দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com