• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে নেশাগ্রস্ত ছেলের হামলায় আহত হয়েছেন এক বৃদ্ধ পিতা। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর ছেলে মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবী। বয়সের ভারে ন্যুব্জ হলেও সংসারের অভাব-অনটনের কারণে এখনও জীবিকার তাগিদে বনজীবীর কাজ করে স্ত্রীকে নিয়ে কোনোভাবে জীবনযাপন করছেন।

 

বৃদ্ধ দাউদ আলী গাজীর অভিযোগ, তার ছোট ছেলে মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ভয়ভীতি দেখিয়ে বৃদ্ধ পিতার কাছ থেকে টাকাও আদায় করত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

তিনি আরও জানান, মাদকাসক্তির কারণে রফিকুল ইসলামের সংসারেও দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হওয়ায় একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বৃদ্ধ পিতার ওপর চাপ সৃষ্টি করে রফিকুল। তবে ছেলে নেশাগ্রস্ত হওয়ায় তার সংসারে স্থায়ী অশান্তি বিরাজ করছিল বলে দাউদ আলী এ বিষয়ে সম্মতি দেননি।

 

অভিযোগে বলা হয়, গত রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে রফিকুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে তার বৃদ্ধ পিতার ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করলে বৃদ্ধের দুই হাত ফুলে জখম হয়।
এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশী মোছাঃ রোকেয়া খাতুন, মোছাঃ মারুফা খাতুন ও মোঃ শামীম হোসেন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

 

বর্তমানে বৃদ্ধ দাউদ আলী গাজী ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল এবং মাদকাসক্ত ছেলের আচরণে বৃদ্ধ দম্পতি মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভুক্তভোগী বৃদ্ধকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com