• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক / ৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মে, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

গত ১২ এপ্রিল একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লার শিশু হাসপাতাল ভবন চালু না হওয়ার বিষয়টি তুলে ধরা হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।

 

পরে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি হাসপাতালগুলো দ্রুত পরিদর্শন করে চালুর ব্যবস্থা গ্রহণ এবং আগামী ২ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আংশিক চালু থাকায় সেটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য প্রকল্প দ্রুত চালুর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এছাড়া নীলফামারীতে প্রস্তাবিত ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, উত্তরাঞ্চলের জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com