• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেবহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মে, ২০২৬

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়ার উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সারা দেশের সঙ্গে একযোগে আয়োজিত এ কর্মসূচিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। তারা কোনো দালাল নন এবং রোগীদের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

 

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি ও অপমান করা হচ্ছে। কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হেনস্থার ঘটনার উল্লেখ করে তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সুযোগ পেলেই তাদের ‘দালাল’ আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক ও অমানবিক।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব ঘটনার প্রতিবাদ জানালেও ওষুধ কোম্পানির মালিকপক্ষ এখনো কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করেনি। বক্তারা মালিকদের নীরবতার সমালোচনা করে বলেন, নিজেদের অধিকার, আত্মসম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

এসময় বক্তব্য রাখেন এরিস্টো ফার্মার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রোকন আহম্মেদ, জিসকার শিমুল কুমার, একমির আব্দুল মান্নান, হেলথকেয়ারের রিপন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনালের ইমতিয়াজ আহম্মেদ (রইচ) ও সুজন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com