• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মে, ২০২৬

কুরআন দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন কলেজে “কুরআন অলিম্পিয়াড-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ মে) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মহসিন কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ সাইফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, কুরআনের আলোকে আদর্শ সমাজ গঠন ও নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ, শিক্ষানুরাগী আব্দুল্যাহ আল ফারুক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াত, ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে কুরআন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com