• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪১
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Oplus_131072

দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। পরে জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

 

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার বহেরা নতুন মসজিদ সংলগ্ন সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তা থেকে চারটি পলিবলে রাখা চিংড়ি মাছের ভারতীয় রেনু পোনা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত রেনু পোনা দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই আকিজুর রহমানসহ উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা।

 

দেবহাটা থানার ওসি আব্দুল আলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে দেশীয় হ্যাচারির ক্ষতি করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত কয়েকদিনে পৃথক অভিযানে আরও ২৫ বল ভারতীয় রেনু পোনা জব্দ করে পুলিশ। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com