• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬

খুলনার ডুমুরিয়াসহ উপকূলীয় অঞ্চলের লবণাক্ত ও পতিত জমিতে সূর্যমুখী চাষে আশার আলো দেখছেন কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতায় এ বছর ব্যাপক আকারে সূর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা।

 

কৃষি কর্মকর্তারা জানান, খুলনা অঞ্চলের প্রায় ৫৭ শতাংশ জমি লবণাক্ত হওয়ায় আমন ধান কাটার পর দীর্ঘ সময় জমি পতিত থাকে। তবে সূর্যমুখী ১৫ ডিএস পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারায় এ অঞ্চলে এটি সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা হচ্ছে।

 

কৃষকদের বীজ, সার ও প্রশিক্ষণ দিয়ে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে স্বল্প খরচে ভালো লাভ হওয়ায় কৃষকদের আগ্রহও বাড়ছে। কৃষকদের দাবি, এক বিঘা জমিতে সূর্যমুখী চাষে ধানের তুলনায় দ্বিগুণ লাভ সম্ভব।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে খুলনা অঞ্চলে প্রায় ১ হাজার ৬শ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পতিত জমিতে সূর্যমুখীর আবাদ বাড়লে দেশে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com